যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, ‘বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধারা ঘরে ফিরবেন না।’ প্রতিমন্ত্রী তাজুল গতকাল শনিবার বিকেলে নগরের আউটার স্টেডিয়ামে স্থাপিত বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মেলার ঘোষণাপত্র পড়েন কাজী ইনামুল হক। সভাপতিত্ব করেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী।