যুদ্ধাপরাধীদের বিচার না হলে আওয়ামী লীগ বিলুপ্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যদি যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারে, তাহলে দেশের সচেতন সমাজ ও আওয়ামী লীগ বিলুপ্ত হবে। সরকার অবশ্যই আইন ও বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধী, রাজাকার ও আলবদরদের শাস্তির আওতায় আনবে।গতকাল শনিবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিশ্ব বাঙালি সম্মেলন আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন আওয়ামী লীগের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের নেতারা যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানান।সেমিনারের প্রধান অতিথি আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সরকার এই প্রতিশ্রুতি পূরণে তত্পর রয়েছে। দ্রুততার সঙ্গে এই কাজ শেষ হবে।’ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিচারের প্রক্রিয়া ব্যাখ্যা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।