যুদ্ধাপরাধীদের বিচার না হলে বিশৃঙ্খলা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করা না হলে দেশে আরও বিশৃঙ্খলা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে স্থানীয় ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মনজুরুল আহসান খান এ কথা বলেন। মনজুরুল আহসান বলেন, ‘যারা যুদ্ধাপরাধী, দেশবিরোধী, তাদের বিচার করা না হলে আমাদের কপালে আরও দুঃখ আছে।’ বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, এক বছর পার হয়ে গেলেও মানুষের আশা পূরণ হয়নি। আশাগুলো আস্তে আস্তে কর্পূরের মতো উবে যাচ্ছে। শেখ হাসিনা ওয়াদা রক্ষা করবেন—বাংলাদেশের মানুষ এমন আশা করে। আশা পূরণে বর্তমান সরকার ব্যর্থ হলে তাদের পস্তাতে হবে।