যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রবাসী আওয়ামী লীগের নেতারা বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। পাশাপাশি স্বাধীনতাবিরোধী শক্তির প্রশ্রয়দাতা বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করছে।গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন সড়কে এক সমাবেশে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। ব্যানার-ফেস্টুনসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন।সমাবেশে বক্তব্য দেন নিউইয়র্ক সফররত সাংসদ তহুরা আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আখতার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, আওয়ামী লীগের নেতা মহসিন আলী, মাসুদুল হাসান, সামসুদ্দিন আজাদ প্রমুখ।বক্তারা বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে আবার ঐক্যবদ্ধ হতে হবে।সমাবেশ শেষে জাতিসংঘের মহাসচিব বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।