যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংশয় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক অবস্থা পরিবর্তনে সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ১১ দলের নেতারা। গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে ১১ দলের পরিচালনা পর্ষদের সভায় তাঁরা এ আহ্বান জানান।দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সভায় বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যা হচ্ছে, তাতে এই সরকারের সময়কালে বিচার সম্পন্ন হবে কি না, সন্দেহ। ডেসটিনি কর্তৃক হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। ১১ দলের নেতা আবদুস সামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য আবু হামেদ সাহাবুদ্দিন, গণ-আজাদী লীগের আবদুল জব্বার প্রমুখ।