যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার শক্তি কারও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিলেন যুদ্ধাপরাধীর বিচার তিনি করবেন। তাদের বিচার করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। যখন এ বিচার শুরু হয়েছে, তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার শক্তি কারও নেই।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় গতকাল বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংসদ জাহিদ আহসান, সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমদ প্রমুখ।