যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে নানা ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না। কেউ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না।গতকাল শনিবার বিকেলে কেরানীগঞ্জে আটিভাওয়াল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার ও মুক্তমঞ্চের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এই যুদ্ধে আমরা জয়লাভ করব। পঁচাত্তরের পর থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে না পারে।’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও আটিভাওয়াল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল জলিল ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিয়া।