যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কারও সঙ্গে আঁতাত করে না, কখনো করবেও না। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হবে।গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওই সব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার ও ফাঁসির রায় যেভাবে কার্যকর হয়েছে, সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির রায় কার্যকর করা হবে। কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া রায়ের পর্যালোচনা চলছে। শিগগিরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আজকে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার, এই যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। একপর্যায়ে সভায় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও স্থানীয় সাংসদ রেজা আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সাংসদ এম আমানউল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ আলী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার প্রমুখ।