প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে মাটিকাটা ডিগ্রি কলেজ মাঠে রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়।