যুদ্ধাপরাধীদের বিচার হবে দেশে গঠিত ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিদেশ থেকে এসে বিচারের মানদণ্ড ঠিক করে দেবেন তা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবে আমাদের সংবিধান ও দেশের প্রচলিত আইনে গঠিত ট্রাইব্যুনালে। নির্বাচনে জনগণ আমাদের রায় দিয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতি মিলনায়তনে এই কনভেনশনের আয়োজন করা হয়।কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে গণফোরামে সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য্য, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।