যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাজ্য সরকারের নৈতিক সমর্থন রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাজ্য সরকারের নৈতিক সমর্থন রয়েছে। যুক্তরাজ্য সফররত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ এ সমর্থনের কথা জানান। গত মঙ্গলবার বিকেলে লন্ডনে ফরেন ও কমনওয়েলথ অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আসন্ন কানকুন সম্মেলনে বাংলাদেশের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে ব্রিটিশ সরকার সহযোগিতা করবে বলে উইলিয়াম হগ আশ্বাস দেন। এ সময় দীপু মনি বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্রিটিশ সরকারের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদুর রহমান খান ও সহকারী হাইকমিশনার আল্লামা সিদ্দিকি।