যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে অনেকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে চিহ্নিত করে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের এসব অপতৎপরতা রুখতে হবে এবং এ দেশের মাটিতে দৃষ্টান্তমূলক শাস্তিসহ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। এ জন্য সরকারকেও কঠোর ভূমিকা নিতে হবে।বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে গত শনিবার দুপুরে আয়োজিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির এ কথা বলেন। সম্মেলন শেষে আমিরুল আলমকে সভাপতি ও ফররুখ হাসানকে সম্পাদক করে ৩৭ সদস্যের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা গঠন করা হয়।আমাদের খুলনা (ডুমুরিয়া) প্রতিনিধি জানান, গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশের সংবিধান পৃথিবীর সেরা চারটির মধ্যে একটি। বাহাত্তরের সংবিধান আধুনিক। কোনো ক্রমেই সংবিধানকে সুপ্রিম কোর্টের মুখোমুখি দাঁড় করানো ঠিক হবে না। যাঁরা সংবিধান সংশোধন করবেন, তাঁরা এমন কিছু করবেন না, যাতে সংবিধানের মূল চারনীতি ক্ষতিগ্রস্ত হয়।