জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। আরও দ্রুত হলে ভালো হয়। তবে বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যাতে তা গ্রহণযোগ্য হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে কবীর চৌধুরী এ কথা আলোচনা সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির বলেন। বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই হোসেন আমু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত হচ্ছে বলে অনেক কথা হচ্ছে। যখন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন এ কথাগুলো হলে আজ এ অবস্থা হতো না। এখন যখন সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে, তখন অনেকের দরদ উথলে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি আবদুল খালেক প্রমুখ।