যুদ্ধাপরাধীদের বিচারের কারণে বাংলাদেশে অস্থিতিশীলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের কারণে বাংলাদেশে অস্থিতিশীলতা আরও বেড়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান। বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটি বলেছে, এখানকার রাজনৈতিক পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খবর ইউএনবির।

গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এর পরও আমরা দেখছি, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে। বিচারের কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বেড়ে গেছে।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তান পর্যবেক্ষণ করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ সংহতির মূল্য বুঝবে এবং সহিংসতামুক্ত পরিবেশ বিরাজ করবে।’