যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাসের সংকট নিরসন, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা ও টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে সভা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।