যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচিরেই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর ১৪ দল। গতকাল বুধবার শ্যামপুরের দোলাইরপাড় হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তারা এ দাবি জানায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী, ন্যাপ সভাপতিমণ্ডলীর সদস্য এম এ গনি, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ।কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। অচিরেই দেশবাসী যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যক্ষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।