যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে জাসদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা।মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যেসব পরিবার যুদ্ধাপরাধীদের হত্যা, নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে তাদের সংগঠিত করার আহ্বান জানান। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।জাসদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, জাসদের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান প্রমুখ।