যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের একাংশ গতকাল শুক্রবার মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারে দেরি করা যাবে না। নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে গতকাল দুপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কাজীর দেউড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন, ওমর ফারুক, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ, এনামুল হক, যুবলীগের নেতা অলীদ চৌধুরী, চন্দন তালুকদার প্রমুখ বক্তৃব্য দেন।