যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এবং জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর কমিটি গত শনিবার শহরের মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশ করেছে। সমাবেশে সান্তাহার পৌর কমিটির সভাপতি শেখ বোরহান উদ্দিন, নারী নেত্রী সালেহা সুলতানা, ওয়ার্কার্স পার্টির বগুড়া জেলা কমিটির সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।