যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জলঢাকায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নীলফামারীর জলঢাকার কালীগঞ্জ বধ্যভূমি এলাকায় গত মঙ্গলবার মানববন্ধন হয়েছে। কালীগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন হয়। দুস্থ শিশুদের জন্য চাওড়াডাঙ্গী গ্রামে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে গড়ে ওঠা চাঁদমণি নামের সংগঠনের এই মানববন্ধনে বধ্যভূমি এলাকায় সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেয়। এই দিবস উপলক্ষে কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম ভূঞা। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন, চাঁদমণির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম, সাব্বির হাসান, শহীদ পরিবারের সদস্য অমর কৃষ্ণ অধিকারী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা শহীদ পরিবারের সদস্যদের সরকারিভাবে সহায়তা এবং হানাদার বাহিনীর সহযোগীদের বিচার করার দাবি করেন।১৯৭১ সালের ২৭ এপ্রিল নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জে হানাদার বাহিনী এই বধ্যভূমিতে তিন শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে।