যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। তাদের বিচার করে জাতিকে দায়মুক্ত করতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বগুড়ায় গত শুক্রবার সন্ধ্যায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া শাখা শহরের সাতমাথায় এ সমাবেশের আয়োজন করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসানের সভাপতিত্বে সাংসদ তারানা হালিম, কেন্দ্রীয় সহসভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক হাসান আরিফ, ম হামিদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।