যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে নোয়াখালীতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ।গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদসহ সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাউন হল চত্বরে অধ্যাপক মোদাছেরুল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাছুল, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক জাফরউল্লা ও সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন।বক্তারা অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।