যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে গতকাল রোববার মানববন্ধন করা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক এবং কুড়িগ্রাম-চিলমারী সড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন স্থায়ী হয়।এতে আওয়ামী লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, শিল্পকলা একাডেমী, প্রেসক্লাব, উদীচী, তরুণ লেখক ফোরামসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে স্থানীয় সাংসদ মো. জাফর আলী, নারী সাংসদ আহমেদ নাজমিন সুলতানা, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।