যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’ গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রকাশ দত্ত, গোলাম কিবরিয়া ভূঁইয়া, শাহ আলম, গাজী সালেহউদ্দিন প্রমুখ।