যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।