জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও মিছিল হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় শহরের আঠারোবাড়ী বিল্ডিং সড়কে জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আসছে স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন জেলা জাসদের নেতারা। আলোচনা সভা শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।জাসদের জেলা সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিক হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, যারা এ বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে প্রতিহত করা হবে।এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মিলন কান্তি সরকার, আনোয়ারুল হাসান, এস এম বাবুল, সন্দীপ দত্ত, রতন সরকার, এম শামসুল হক, শিব্বির আহমেদ, শেখ মিজানুর রহমান, জহিরুল ইসলাম, রাকিব মাহমুদ প্রমুখ।