যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রূপগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। একই সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করায় পূর্বাচল আদর্শ কলেজের অধ্যক্ষ মো. নাছিরউদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকেলে পূর্বাচল আদর্শ কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। কলেজের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আবুল ফজল, পূর্বাচল আদর্শ কলেজের অধ্যক্ষ মো. নাছিরউদ্দিন, আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম, আবুল বাশার, গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা আমির হোসেন, যুবলীগের নেতা কামরুল হাসান, ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান শাহীন, শ্রমিক লীগের নেতা মতিউর রহমান আকন্দ প্রমুখ।