প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার দেশকে বিভক্ত করতে চাইছে। গতকাল রোববার শান্তিনগর চৌরাস্তায় ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে ‘ভাত চাই, কাজ চাই’ দাবিতে ঘোষিত ‘দাবি দিবস’ পালনে সেখানে এক কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি পালনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের আয়োজন করে জামায়াত।আজহারুল ইসলাম বলেন, সরকার বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধান করতে না পেরে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু তুলেছে। তিনি বলেন, বিচারের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা করায় সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগের কোনো নেতা যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।