নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের মধ্য দিয়ে দেশকে পাপমুক্ত করতে চায়। ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে কিশোরগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি কালা মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি সাদেকুর রহমান হিরু, মো. শহিদুল্লাহ (সদু), শাহজাহান লস্কর, নবনির্বাচিত সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।