যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন-উত্তর এই প্রতিনিধি সভায় অংশ নেন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা ও থানা কমিটির নির্বাচিত প্রতিনিধিরা। এতে বক্তব্য দেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিটের কমান্ডার সফিউল আহমেদ, ফেনী সদর উপজেলা কমান্ডার জয়নাল হাজারীসহ কেন্দ্রীয়, জেলা ও থানা কমান্ডাররা।সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের বিচার হবে। এ জন্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের এককাট্টা হতে হবে। স্বাধীনতার অপশক্তিরা এখনো মুক্তিযোদ্ধাসহ সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে।