যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপির এ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ করতেই বিএনপির এ হরতাল।শওকত আলী বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সরকার যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর।’ গতকাল রোববার বিকেলে নোয়াখালীর চৌমুহনীতে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা গাজী আমিন উল্যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।শওকত আলী বলেন, ‘দুর্নীতি দেশের উন্নয়নের জন্য সমস্যা। তাই দুর্নীতি দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্যার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।