যুদ্ধাপরাধীদের রক্ষাই বিরোধী দলের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, বিরোধী দলের আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নয়, মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের রক্ষাই তাদের মূল লক্ষ্য। গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিংগাইর উচ্চবিদ্যালয় মাঠে ১২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেনের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এস এম আবদুল মান্নান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, এ বিজয় মেলা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে। এ থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে। স্বাধীনতাবিরোধীরা এ বিচার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টির চেষ্টাই করছে না, বরং যুদ্ধাপরাধীদের রক্ষায় তৎ পরতা চালাচ্ছে। তারা এখন প্রকাশ্যে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মাঠে নেমেছে।