‘যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি-জামায়াত উঠে পড়ে লেগেছে। তারা দেশে নাশকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এতে লাভ হবে না। কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুড়ী তদন্তকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্টমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।বিকেল চারটায় তদন্তকেন্দ্র চত্বরে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাংসদ শাহাব উদ্দিন, সৈয়দ মহসীন আলী, নওয়াব আলী আব্বাস খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।