যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতের দেওয়া সব রায় আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে কার্যকর করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মী ও প্রগতিশীল ব্যক্তিরা। গতকাল শুক্রবার শাহবাগে এক সমাবেশে তাঁরা এ দাবি জানান।
সমাবেশে বক্তব্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, সংবিধান অনুযায়ী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা যায়। এ জন্য আদালত কিংবা সংসদের প্রয়োজন নেই।