যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা-পেশাজীবী জনতা। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাঁদের রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি জানান।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, মোজাফফর আহমদ, নুরুল আবসার প্রমুখ।
সমাবেশে সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী কাজী নুরুল আবসারকে সম্মাননা জানানো হয়। আনন্দ সমাবেশ শেষে জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।