প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বর্জন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য একটি মহল চক্রান্ত শুরু করেছে। কিন্তু বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে। গতকাল মঙ্গলবার বিকেলে লালদীঘি মাঠে সামাজিক অধিকার রক্ষা আন্দোলন আয়োজিত জনসভায় মেয়র এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সিপিবি নেতা শাহ আলম, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, এমদাদুল ইসলাম, ফাহিম উদ্দিন, আবু সুফিয়ান, দেলোয়ার মজুমদার, নাজিমুদ্দীন প্রমুখ।