যুদ্ধাপরাধীদের ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অতীতে বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসিত করা হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। এতে অনেক ক্ষতি হয়েছে। এখন দিন পাল্টেছে। সবাই মিলে এখন যুদ্ধাপরাধীদের “না” বলতে হবে। সরকারের কাছে প্রত্যাশা, যুদ্ধাপরাধীদের বিচার যেন দ্রুত শুরু হয়।’—মৌলভীবাজারের জুড়ী উপজেলা মুক্ত দিবসের আলোচনা সভায় গতকাল রোববার বক্তারা এসব কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সভার আয়োজন করে।