যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীমুক্ত করব দেশ, গড়ব মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ এই অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শনিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ বরিশাল বিভাগীয় সম্মিলনী ও ছাত্র সমাবেশ হয়েছে।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি লে. জেনারেল (অব.) এম হারুন অর রশিদ বীর প্রতীক, মহাসচিব হারুন হাবীব, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) এ কে এম মোহাম্মদ আলী শিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ দিদারুল আলম।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা। কিন্তু পঁচাত্তর-পরবর্তী বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতাবিরোধী চক্রকে পুনর্বাসন করা হয়েছে। এখন তারা মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং স্বাধীনতাকে রক্ষা করতে তাদের এগিয়ে আসতে হবে।