প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শুধু যুদ্ধাপরাধীদের নয়, সব অপরাধীর বিচার করতে হবে। তিনি বলেন, ১৯৭১ থেকে আজ পর্যন্ত যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সবগুলোর বিচার করতে হবে।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভাগীয় সমাবেশে চরমোনাইয়ের পীর এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান।চরমোনাইয়ের পীর সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, সরকার ইসলামের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিলে আমরা কাফনের কাপড় পরে আন্দোলনে নামব। বিজ্ঞপ্তি।