যুদ্ধাপরাধের বিচার করতেই তরুণেরা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধের দায় থেকে নিজেদের রক্ষা করতে জামায়াত-শিবিরের রাজাকাররা লেবাস পাল্টে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার নামে নাটক মঞ্চস্থ করছে। যুদ্ধাপরাধের বিচার করার জন্যই দেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। কোনো নাটক করেই বিচারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না।গতকাল মঙ্গলবার পাবনার সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শেখ শহীদুল্লাহ হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক পথসভায় তিনি এ কথা বলেন।সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা খ ম হাসান কবির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ প্রমুখ।