যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিরোধী দল ষড়যন্ত্র করছে: তাজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিরোধী দল নানামুখী ষড়যন্ত্র করছে। গতকাল রোববার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমান্ডারদের সংবর্ধনা সমাবেশে তিনি এ কথা বলেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদর আলী।