প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, স্বাধীনতাবিরোধীরা একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে ষড়যন্ত্র করছে। তারা যেন কোনোভাবেই সফল হতে না পারে, সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার রংপুর টাউন হলে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ইমামদের ভূমিকা’ শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বি এম এনামুল হক।