মহিলা পরিষদের মানববন্ধন
যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করতে একাধিক ট্রাইব্যুনাল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি জানান। বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীরা বলেন, যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য তাদের দোসররা দেশে-বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিচারব্যবস্থা বানচালের চেষ্টা চালাচ্ছে। মানববন্ধন থেকে তাঁরা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল বাড়ানোর দাবি করেন। বাংলাদেশ মহিলা পরিষদ বাংলাদেশের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য চিহ্নিত অপরাধীদের বিচারে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে নারী সমাজসহ সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানায়।