যুদ্ধাপরাধের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে গতকাল রোববার নগরের আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে যেকোনো ষড়যন্ত্র বাংলার মানুষ প্রতিহত করবে। এ বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, মো. মোসলেহ উদ্দিন, এম এ মনসুর, সাবেক গণপরিষদের সদস্য এম কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, মাহমুদ হাসান, জাসদের নেতা নূরুল আলম, কমিউনিস্ট পার্টির অমৃত লাল বড়ুয়া প্রমুখ।