যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা সদরে পতাকা মিছিল, পথসভা ও গণসংগীত পরিবেশন করা হয়েছে।পতাকা মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বড়বাজারের আখড়া মোড়ে এসে শেষ হয়। এ সময় শহীদ মিনার, তেরিবাজার ও আখড়া মোড়ে পৃথক তিনটি পথসভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মোস্তফা কামাল, খন্দকার আনিছুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মোজাম্মেল হক, হাবিবুর রহমান খান, মোস্তাফিজুর রহমান খান, আলী আমজাদ খান, নীলম বিশ্বাস, সালাউদ্দিন অসীম, সঞ্জয় সরকার, সাকিব খান প্রমুখ।