প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়, কিন্তু বিএনপি তা চায় না। তারা বিচার ঠেকাতে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না। মানুষ পাঁচ বছরের জন্য ভোট দিয়ে আমাদের ক্ষমতা দিয়েছে। আমরা পাঁচ বছরই ক্ষমতায় থাকব। এরপর জনগণ আবার ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতা দেবে।’মন্ত্রী হওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল প্রথম তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই-শাল্লায় আসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: সাংসদ এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক, সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, পৌরসভার মেয়র আজিজুর রহমান, প্রদীপ রায় প্রমুখ।