যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টিকারীরাও যুদ্ধাপরাধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা বাধা সৃষ্টি করে, তারাও যুদ্ধাপরাধীদের ন্যায় অপরাধী। আমরা তাদেরকেও ক্ষমা করব না।’চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে গত সোমবার বিজয় মেলা মঞ্চে মুক্তিযোদ্ধাদের সমঞ্চাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘ধর্মের নামে গোষ্ঠীস্বার্থ উদ্ধার করার লক্ষ্যে জনগণের স্বার্থ ধ্বংসের জন্য আমরা কাউকে প্রশ্রয় দেব না। আমরা জোর গলায় ঘোষণা দিতে চাই, এসব ধ্বংসাত্মক, হিংসাত্মক, স্বার্থবিরোধী এবং জনস্বার্থহীন কাজ প্রতিহত করব। যেকোনো ধরনের অপতৎপরতা বন্ধে আমরা ইতস্তত বোধ করব না।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা প্রমুখ।