প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম গতিশীল করতে সরকারকে সব রকম সহযোগিতা দেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বুধবার পল্টনে দলীয় কার্যালয়ে সিপিবির সভাপতিমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বৈঠকে সিপিবির নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে একাত্তরের পরাজিত শক্তি মরিয়া হয়ে উঠেছে। এ বিষয়ে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সহিদুল্লাহ চৌধুরী, হায়দার আকবর খান রনো, শাহ আলম, শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।