যুদ্ধাপরাধের বিচারের দাবিতে ‘সাংস্কৃতিক অভিযাত্রা’র আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠানের জন্য লাখো শহীদের কাছে জাতি দায়বদ্ধ এবং সেই দায় মোচনে সরকার কালবিলম্ব না করে পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশা গোটা জাতির।সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে দেশব্যাপী ‘সাংস্কৃতিক অভিযাত্রা’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বক্তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, একাত্তরের গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার গড়ে তুলতে হবে।