যুদ্ধাপরাধের বিচারের নামে কেউ যেন রাজনৈতিক হেনস্তা না হয়: তরিকুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মুখপাত্র তরিকুল ইসলাম বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায়। তবে সে বিচার করতে গিয়ে কাউকে রাজনৈতিক কারণে যেন হেনস্তা করা না হয়।গতকাল শুক্রবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তরিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তরিকুল ইসলাম বলেন, ‘কাউকে বাঁচানোর প্রশ্ন নেই। তাঁদের বিচার হোক। আমরা চাই, তাঁদের বিচার হোক। অবশ্যই বিচার হোক। কারণ, আমরা মুক্তিযোদ্ধার দল। তবে সে বিচার যেন রাজনৈতিক কারণে কাউকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার জন্য না হয়, সেটাই আমরা চাই।’ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যাঁরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, তাঁরাই একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে সে চেতনা ধূলিসাৎ করেছেন।’